শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

টুকরো খবর

বৃদ্ধ নিহত

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর দুর্গাপুরে ট্রাক চাপায় আনছার আলী খাঁন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে দুর্গাপুর পৌর সদরের সিংগা হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনছার আলী উপজেলার পানানগর ইউনিয়নের খাঁপাড়া গ্রামের বাসিন্দা ও পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহার আলী খাঁনের বড় ভাই। নিহতের চাচাতো ভাই আজিজুর রহমান বলেন, আনছার আলী খাঁ বুধবার বেলা ১১টার দিকে বাজার করতে সিংগা হাটে আসেন। বাজার শেষে বাড়ি ফেরার সময় হোজা নদীর উপর নির্মিত সেতুর কাছাকাছি যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনসার আলী নিহত হয়। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা বলেন, ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। 

রাজশাহীতে মামলা

রাজশাহী : গ্রামীণ ব্যাংকের বহিষ্কৃত তিন কর্মকর্তার নামে রাজশাহীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা দায়ের করেছে। বুধবার দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়। বহিষ্কৃত মামলায় তিন আসামী রাজশাহীর চারঘাটে গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। আসামীরা হলেন, চারঘাটের নিমপাড়া শাখার সিনিয়র ব্যবস্থাপক ও পাবনা জেলার আটঘোরিয়া উপজেলারর অষ্টমণিষা গ্রামের আফজাল হোসেনের ছেলে মেহেরাব হোসেন রিপন (৩৫) এবং একই কেন্দ্রের আরেক সিনিয়র ব্যবস্থাপক ও রাজশাহীর দুর্গাপুর উপজেলার নামোদরখালি গ্রামের রিয়াজউদ্দিনের ছেলে জুলহাস (৪০) ও একই শাখার শাখা ব্যবস্থাপক এবং পাবনা জেলার ফরিদপুর উপজেলার বিলবকির গ্রামের তাইজুল ইসলামের ছেলে এম মাসুদ রানা (৪৬)। দুদক সূত্রমতে, গত ২০১১ সালের ১৭ আগস্ট গ্রামীণ ব্যাংকে চাকরিতে যোগদান করেন মেহেরাব হোসেন রিপন। তিনি গত ২০১৬ হতে ২০১৯ সাল পর্যন্ত নিমপাড়া, চারঘাট শাখায় সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময়ে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে ৭ জন সদস্যের নামে টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বাদী হয়ে গতকাল বুধবার মামলা দায়ের করেছেন।

কিশোরগঞ্জ পূর্ণাঙ্গ কমিটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৫-২৬ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠিত  হয়েছে। কিশোরগঞ্জ জেলা আমীর  অধ্যাপক মোঃ রমজান আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাও আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক শামছুল আলম সেলিম,  মাওলানা আজহারুল ইসলাম, অধ্যাপক কাজী মু সাইফুল্লাহ, কর্মপরিষদ সদস্য -মাও এম এইচ লোকমান, মাও আবদুল বারী রিয়াদী, অধ্যাপক মো আজিজুল হক, মাও এস এম ইউসুফ, মাও আব্দুর রাজ্জাক, মাও সানাউল্লাহ, খালেদ হাসান জুম্মন, মুসলেউদ্দিন সুমন, মাও ইদ্রিস আলী, মাওলানা আ ম ম আবদুল হক, মাওলানা কারী নজরুল ইসলাম প্রমুখ

অবৈধ মার্কেট নির্মাণ

 

শিবালয় (মানিকগঞ্জ): ক্ষমতার অপব্যবহার করে মানিকগঞ্জের সাটুরিয়া ও ঢাকার ধামরাইয়ের সীমান্তবর্তী গাজীখালী নদীর শাখা আলেক নদীর ওপর অবৈধভাবে দোকানপাট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর ৬ আগস্ট থেকে সেখানে নির্মাণকাজ শুরু হয়। সপ্তাহ দুয়েকের মধ্যে আটটি দোকান নির্মাণ সম্পন্ন হয়। এলাকাবাসীর ভাষ্য, ওই এলাকার বাসিন্দা কাউছার আলম ও রোমান হোসেন নামে দুই ব্যক্তির নেতৃত্বে নদীর তীরে মার্কেট নির্মাণ করা হয়। কাউছারের বড় ভাই মো. দেলোয়ার হোসেন ধামরাইয়ের আমতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মার্কেট নির্মাণে আমতা ইউনিয়নের বিএনপির একাংশের নেতারা মৌন সমর্থন দিয়েছেন বলেও স্থানীয় লোকজনের অভিযোগ।

অনলাইন আপডেট

আর্কাইভ